নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল আসর আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দুই জন ক্রিকেটার। সেবার সালমা খাতুন ও জাহানারা আলম খেলেছিলেন নারীদের আইপিএল নামে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে।
তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা। আগের আসরে খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। এ দুজনকে অনাপত্তিপত্র দিচ্ছে বিসিব।
