নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকায় টিকিট পাওয়া যাবে এবারের সিরিজে। এছাড়া অনলাইনেও পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের টিকিট। ১৫ মে শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা (পার ডে)। এ ছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০ টাকায়।
একইভাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ৫০০ টাকায় (পার ডে)। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০, শহীদ মুস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
