পেছনের ব্যাটিংয়ের শক্তি বাড়ানোর চেষ্টায় টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

উপরের সারির স্পেশালিষ্ট ব্যাটসম্যানরা সাজঘরে ফিরলে অলআউট হওয়ার আগে যারা ক্রিজে নামেন, তাদের আখ্যায়িত করা হয় টেল এন্ডার নামে। কেউ কেউ আবার বলেন, ব্যাটিং অর্ডারের ‘লেজ’।

তবে সাধারণত ‘কাজ চালাবার মত’ ব্যাটিং পারেন না বাংলাদেশের টেল এন্ডাররা। তবে বৈশ্বিক ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিংয়ের নজির আছে বাংলাদেশের। টেল এন্ডারদের কাছ থেকে তেমন ভালো কোনো পারফরম্যান্স এখনও পাওয়া না গেলেও কোচিং প্যানেল কাজ করছে বোলারদের নিয়ে।

এবাদত ব্যাটিং টেল এন্ডার
টেল এন্ডারের ব্যাটিংয়ে তেমন সুখস্মৃতি নেই বাংলাদেশের।
টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা জানালেন এমনটাই।

তিনি বলেন,”আসলে আমাদের ব্যাটিংটাও দরকার। আমরা যখন ব্যাটিং করি, আমাদের সঙ্গে যদি কোনো ব্যাটার থাকে আর আমরা যদি ওদের সাপোর্ট করতে পারি যদি তাহলে আমাদের দলের জন্য ভালো হবে। বিশ্বের অন্য দেশের টেল এন্ডার ব্যাটাররা ভালো করছে। সেই চেষ্টা আমরাও করছি, যেন আমাদের ব্যাটারদের সাহায্য করতে পারি।”

লেজ শক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও আলাদা কাজ করছেন বোলাররা।

রাজা জানালেন,”উনারা (কোচ) সবসময় আমাদের প্রাধান্য দেন। কীভাবে উইকেটে টিকে থাকতে হয় এ ব্যাপারে মানসিকভাবে দৃঢ় করছেন, প্রেরণা দিচ্ছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »