শ্রীলঙ্কা বধে ভিডিওর সাহায্য নিচ্ছেন নাঈম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের জার্সিতে ২০১৮ সালে অভিষেক হয় স্পিনার নাইম হাসানের। এরপর ববোলিংয়ে আলো ছড়ান এই অফ স্পিনার। তবে তার আন্তর্জাতিক ক্রিকেট থমকে যায় ২০২১ সালের শুরুতে, মাত্র ৭ টেস্ট ম্যাচ খেলেই। যদিও আবার মিরাজের ইনজুরিতে কপাল খুলেছে নাঈমের।

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলে ফিরেছেন নাইম। দলে ফিরেই নিজেকে তৈরী করছেন অন্যভাবে। ২১ বছর বয়সী এই তরুণ লঙ্কা বধে ভিডিওর সাহায্য নিচ্ছেন। প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতার জায়গাগুলো খুঁটিয়ে দেখছেন ভিডিও চিত্রে। আজ (সোমবার) চট্টগ্রামে অনুশীলের ফাঁকে সে কথা শোনালেন নাঈম।

নাঈম বলছিলেন,”ওদের (শ্রীলঙ্কা) ভিডিও দেখেছি আমি। সে অনুযায়ী পরিকল্পনা করা আছে। যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধাটা কাজে লাগতে পারে। ওদের দল দেখে সবারই ভিডিও দেখেছি।”

নিজের প্রত্যাবর্তন নিয়ে নাঈম বলেন,”আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »