পান্ত থেকে রিজওয়ান বেশি কার্যকরীঃ আকিব জাভেদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জতীয় দল থেকে মহেন্দ্র সিং ধোনি অবসরে যাওয়ার পর ভারতের একাদশে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সকলের প্রথম পছন্দ ঋষভ পান্ত। সাদা কিংবা লাল বল সব ধরনের ক্রিকেটেই তার আগ্রাসী ব্যাটিং দলের জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করে। অন্যদিকে টাইমিং আর দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের বড় ভরসার নাম হয়ে ওঠেছেন মোহাম্মদ রিজওয়ান।

যে কারণে সময়ের অন্যতম সেরা এই দুই উইকেটরক্ষক-ব্যাটারকে একসঙ্গে তুলনা করতে গিয়ে রিজওয়ানকেই এগিয়ে রেখেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বেশ আলোচিত পান্ত। বিশেষ করে ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে তিনি ব্যাট হাতে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন। সাদা পোশাকের ক্রিকেটে তার আক্রমণাত্মক ক্রিকেট একাধিক ম্যাচে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে। অপরদিকে পাকিস্তানের জার্সিতে গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৭৪ গড়ে ১ হাজার ৩২৬ রান করেছেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।

আকিব বলেন,”এখন রিজওয়ান ভালো (পান্তের সঙ্গে তুলনায়)। পান্ত একজন দক্ষ খেলোয়াড়, কিন্তু রিজওয়ান যেভাবে দায়িত্ব নিয়ে খেলে, সেখানে পান্ত এখনও…। আগ্রাসী হওয়ার অর্থ এই নয় যে কয়েকটি বড় শট খেলে আউট হয়ে যাওয়া। আক্রমণাত্মক এবং দায়িত্বশীলতা মানে আপনি শেষ পর্যন্ত উইকেটে থাকবেন এবং খেলা শেষ করে আসবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »