বিজয়-সোহানদের জাতীয় দলে খেলার সময় এখনইঃ মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নুরুল হাসান সোহান কাটিয়েছেন ‘স্বপ্নের মত’। একই চিত্র এনামুল হক বিজয়ের ক্ষেত্রেও। এই দুই ক্রিকেটারই অনন্য পারফরম্যান্স দেখিয়েছেন সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে। যে কারণে তাদের এখনই জাতীয় দলে কাজে লাগানো উচিৎ, মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সোহানের বয়স এবং বিজয়ের বয়স প্রায় একই। তবে তাদের পারফরম্যান্স আর বয়স বিচারে এখনই তাদের জাতীয় দলে সার্ভিস দেওয়ার সময়, মনে করেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি।

মাশরাফি বলেন,”ক্রিকেটে বয়সের একটা বিষয় আছে। এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে… ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ বছর বয়সের একটা সময় থাকে, এখন কিন্তু ওরা ঐ বয়সে রয়েছে। তাই শুধু সিনিয়র খেলোয়াড়দের কথা চিন্তা না করে যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভালো করবে। কারণ ঐ যে বললাম, একটা বয়সের পর ঐ উদ্যম আর ওদের ভেতরে থাকবে না, যখন সুযোগ না পাবে।”

মাশরাফির তাই চাওয়া, ফর্মের তুঙ্গে আর বয়সের দিক দিয়ে যথার্থ সময়ে থাকাকালেই যেন মূল্যায়ন পান বিজয়, সোহানের মত পারফর্মাররা।

তিনি বলেন,”ওরা দুজন আউটস্ট্যান্ডিং। সোহান হয়ত ১ হাজার রান করেনি, কিন্তু চাপের মধ্যে যে রান করেছে, ম্যাচ উইনিং ইনিংস খেলেছে- এগুলো বিবেচনা করা উচিত। আবারও বলব বয়সের কথা। এখন ওদের বয়স পারফর্ম করার। এই সময়টায় ওদের মূল্যায়ন করা উচিৎ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »