‘১৫৫’ কিলোমিটারে বল করতে চান উমরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বল হাতে আগুন ঝরাচ্ছেন উমরান মালিক। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ হারলেও এদিন বল হাতে জাদু দেখিয়েছেন হায়দরাবাদের এই পেসার।

গুজরাটের যে ৫ উইকেটে পতন হয়েছে এর সবকটিই পেয়েছেন উমরান। সেই সঙ্গে বল হাতে খরচ করেছেন মাত্র ২৫ রান। এমন পারফরম্যান্সের পর রশিদ খান, রাহুল তেওয়াতিয়াদের টপকে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহাকে এদিন ১৫৩ কিলোমিটার গতির এক ইয়র্কারে বোল্ড করেছেন উমরান। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন ১৫৫ কিলোমিটার গতিতেও বল করতে চান। গুজরাটের বিপক্ষে তার লক্ষ্য ছিল যত সম্ভব গতিতে বল করে গুজরাটের ব্যাটারদের ভড়কে দিতে। সেই সঙ্গে ভালো বোলিং করে দলের জয়েও অবদান রাখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

উমরান বলেছেন,”টাইটান্সকে আটকাতে যতটা সম্ভব দ্রুত গতির বল করতে চেয়েছিলাম। মাঠটি কিছুটা ছোট। তাই স্টাম্পে বল রাখতে চেয়েছিলাম। গতির সঙ্গে স্টাম্প লক্ষ্য করে বল করার চেষ্টা করে গিয়েছি (১৫৫ কিঃমিঃ প্রতি ঘণ্টায় টার্গেট করে)। ঈশ্বর চাইলে, একদিন আমি ১৫৫ কিমি ঘণ্টা গতিতে বল করবই। তবে এই মুহুর্তে আমি যা করতে চাই তা হল ভালো বোলিং।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »