কোহলিকে মাঝপথেই আইপিএল ছাড়তে বলছেন শাস্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শেষ এক শতাধিক ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি সুপারস্টার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ফর্মে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এসে ফর্ম হারিয়েছেন তিনি। শিষ্যের এমন অবস্থা যেন মেনেই নিতে পারছেন না রবি শাস্ত্রী।

এর আগে কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছিলেন তিনি। এবার শাস্ত্রী বলছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে যেন আগেভাগেই আইপিএল ছেড়ে দেয় কোহলি। এবারের আসরে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ১৬ গড়ে করেছেন মাত্র ১২৮ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।

কোহলির এমন অবস্থা মেনেই নিতে পারছেন না শাস্ত্রী। শুধু কোহলি নয়, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করার স্বার্থে যে কারোরই আইপিএলে পুরো সময় খেলা উচিত নয় বলে মনে করেন তিনি।

শাস্ত্রী বলেন,”আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে চান, আরও ৬-৭ বছর খেলতে চান তাহলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিন। এটাই করা উচিত। তাহলেই আপনি ১৪-১৫ বছর ধরে খেলতে পারবেন। শুধু বিরাট নয়, আমি ভারতের অন্যান্য ক্রিকেটারদেরও একই কথা বলব। আপনি যদি ভারতের হয়ে ভালো খেলতে চান, তাহলে বিশ্রাম জরুরী। আর আইপিএলই একমাত্র সময় যখন ভারত কোনও ক্রিকেট খেলে না। মাঝেমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে আপনারই বলা উচিত, আপনি অর্ধেকটা সময় খেলব, আমাকে ওই সময় পর্যন্ত পরিশোধ করা হোক।”

বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ফর্মে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এসে ফর্ম হারিয়েছেন তিনি। শিষ্যের এমন অবস্থা যেন মেনেই নিতে পারছেন না রবি শাস্ত্রী।

এর আগে কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছিলেন তিনি। এবার শাস্ত্রী বলছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে যেন আগেভাগেই আইপিএল ছেড়ে দেয় কোহলি। এবারের আসরে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ১৬ গড়ে করেছেন মাত্র ১২৮ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।

কোহলির এমন অবস্থা মেনেই নিতে পারছেন না শাস্ত্রী। শুধু কোহলি নয়, আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করার স্বার্থে যে কারোরই আইপিএলে পুরো সময় খেলা উচিত নয় বলে মনে করেন তিনি।

শাস্ত্রী বলেন,”আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে চান, আরও ৬-৭ বছর খেলতে চান তাহলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিন। এটাই করা উচিত। তাহলেই আপনি ১৪-১৫ বছর ধরে খেলতে পারবেন। শুধু বিরাট নয়, আমি ভারতের অন্যান্য ক্রিকেটারদেরও একই কথা বলব। আপনি যদি ভারতের হয়ে ভালো খেলতে চান, তাহলে বিশ্রাম জরুরী। আর আইপিএলই একমাত্র সময় যখন ভারত কোনও ক্রিকেট খেলে না। মাঝেমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে আপনারই বলা উচিত, আপনি অর্ধেকটা সময় খেলব, আমাকে ওই সময় পর্যন্ত পরিশোধ করা হোক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »