নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঋষি ধাওয়ান সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ২০১৬ সালে। এরপর চলে গেছে কয়েক বছর। এবার আবারও আইপিএলে পা ফেললেন ভারতীয় এই ক্রিকেটার, তবে ভিন্ন এক দৃশ্য নিয়ে। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে (২৬ এপ্রিল) ম্যাচে বেশ কয়েকবার মাথায় প্রটেকশন গিয়ার পরা অবস্থায় ধরা পড়েছেন পেসার ঋষি ধাওয়ান।
৫৫ লাখ টাকা খরচ করে এবার ঋষিকে দলে নিয়েছে পাঞ্জাব। অষ্টম ম্যাচে এসে পেলেন সুযোগ, করেছেন ডেথ ওভারটাও। দলের জয়ের সাক্ষী হতে পারা ঋষি অবশ্য আলোচনায় তার প্রটেকশন গিয়ারের কারণে।
রঞ্জি ট্রফি খেলার সময় ঋষির মুখে এসে বল লেগেছিল। মাথায় আঘাত পাওয়ার পর অনেক দিন পর তাকে মাঠের বাইরে থাকতে হয়। নাকে হয়েছে অস্ত্রোপচার। এরপর খেলতে নামা মানে অবশ্যই ঝুঁকিতে থাকা। নতুন করে আঘাত পেয়ে যেন ঝুঁকিতে পড়তে না হয় এ কারণেই ঋষি বোলিংয়ের সময় এই প্রটেকশন গিয়ার পরে থাকেন। কারণ রঞ্জিতে বল করার পর ফলো থ্রু এর সময়ই আঘাত পান মুখে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার আগে ঋষি জানান,”মাঠে ফেরার জন্য তিনি কতটা মরিয়া ছিলেন। তিনি বলেন, ‘আমি ৬ বছর পর আইপিএলে ফিরতে চলেছি। তাই রঞ্জি ট্রফিতে চোট পাওযার পর কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল। আমার অস্ত্রোপচার হয়েছিল। সেজন্য প্রথম চারটি ম্যাচে খেলতে পারিনি। এখন আমি পুরোপুরি ফিট হয়ে গিয়েছি।”

মন্তব্যসমূহ »
কিছুটা চেষ্টা করছে ব্রেভিস ও সূর্যকুমার,তবে তিলক ভর্মা ছাড়া কারো ধারাবাহিক ভালো নয়, শুরুতেই রোহিত ও ঈশান দলকে টানতে না পেরে ধুকতে হচ্ছে,পোলার্ড ও ফিনিশ দিতে পারছে না, তবে হিটম্যানের বাটে রান আসলে এতটা খারাপ খবর আমরা পেতাম না,সবথেকে বড়ো কথা হলো হার্দিক কে ছেড়ে দেয়াটা দলের জন্য মোটেও ভালো হয়নি।