মারা গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক প্রধান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক চেয়ারম্যান অ্যালান ক্রম্পটন বার্ধক্যজনিত কারণে ৮১ বছর বয়সে মারা গেছেন। এর আগে ১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত অজি ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন তিনি।

ক্রম্পটন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ১৯৫৮ থেকে ১৯৮০ পর্যন্ত। ছিলেন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭,২৬৬ রান ও ৩০০টির অধিক ডিসমিসাল আছে তার।
ক্রিকেটের ক্যারিয়ার শেষ করার পর ক্রিকেট এনএসডব্লিউর চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ল্যাচলান হেন্ডারসন।

তিনি বলেন,”ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যেকে যারা অ্যালানের সাথে কাজ করেছেন এবং যারা তার থেকে সেবা নিয়ে উপকৃত হয়েছেন, সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হবে। নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে অ্যালান ক্রিকেটে যে শক্তি, উত্সাহ এবং দক্ষতা দেখিয়েছিলেন, তা অসাধারণ। তিনি ক্রিকেটের সমস্ত স্তরে অসামান্য উত্তরাধিকার রেখে গেছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »