নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওপেনার তামিম ইকবাল আর কখনো টি-টোয়েন্টি খেলবেন কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয় বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
বলা চলে অনেকটা অভিমান করেই গত বছর বিশ্বকাপের আগ মুহূর্তে নিজ থেকে সরে দাঁড়ান তামিম। গুঞ্জন ছিল দীর্ঘদিন বিরতিতে থাকা তামিমকে বিশ্বকাপের দলে চাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি খেলা এখনও ঝুঁলে আছে তামিমের অংশগ্রহণের সিদ্ধান্তের উপর।
আজ মিডিয়ার মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান। তিনি জানান,এখনো পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না। তবে শীঘ্রই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।
তিনি বলেন,”না (এখনও জানি না)। তামিমেরটা খুব শীঘ্রই জানতে পারব সে পরবর্তী বিশ্বকাপ খেলবে কি না। এটা এখনই বলা যাচ্ছে না।”
এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে।
