রিজওয়ান ক্রিকেটারদের প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়: ইমাম-উল হক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানি ক্রিকেটাররা বরাবরই নামাজ ও ধর্মীয় দিক গুলোতে বেশ যত্নশীল। দলটির ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সবসময় ধর্মের প্রতি যত্নশীল এটা কারোই অজানা নয়।দলের মধ্যে ইসলাম পরিপালনকারী হিসেবে রিজওয়ানের খুব সুনাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজওয়ানের পাকিস্তান দলের সতীর্থ ইমাম-উল হক আরো একবার তার বক্তব্যে তুলে ধরেছেন রিজওয়ানের ধর্মীয় দায়িত্ববোধ নিয়ে ।

সতীর্থদের যথাসময়ে নামাজ আদায় করতে রিজওয়ানের ভূমিকার প্রশংসা করে ইমাম জানান:
বিদেশে গেলেও রিজওয়ান নামাজের প্রতি খুব যত্নবান থাকে। যখন-ই আমরা কোনো দেশে সফর করি, তখন রিজওয়ান একটি ওয়াটসাপ গ্রুপ চালু করে। ওই গ্রুপে নিয়মতান্ত্রিকভাবে ও সবাইকে প্রতি ওয়াক্তে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »