নতুন ঠিকানায় সাকিব এখন রূপগঞ্জের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে উঠতে না পারায় তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতে শুরু করেছে মোহামেডান। এবার তাই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান। এ বিষয়টি নিশ্চিত করেছে রুপগঞ্জ কতৃপক্ষ।

রূপগঞ্জের হয়ে আগামী ম্যাচেই দলে যোগ দেবেন সাকিব। মোট ৪টি ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার। সাকিবের আগে মোহামেডান ছেড়ে শেখ জামালে যোগ দিয়েছিলেন মুশফিক-মিরাজ।

লিগের বাইলজ অনুযায়ী যদি নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় আরেক দলে খেলতে পারে। সেই নিয়মেই দল বদল করলেন সাকিব আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »