নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ববাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি আর নেই। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন ছেলে রোহান। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন সামি।
বাংলাদেশ দলেন হয়ে প্রথম ওয়ানডে খেলা এই সামি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।
সামিউর রহমান সামি প্রখ্যাত ক্রীড়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন তিনি। কেননা আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই ছিলেন সামি। তাদের বড় ভাই জিল্লুর রহমান সত্তর ও আশির দশকে ঢাকাই বাস্কেটবলের নামি তারকা।
এর আগে ৭০ ও ৮০’র দশকে ইউসুফ বাবু আর সামিউর রহমান সামি দুই ভাই একসঙ্গে আইসিসি ট্রফি খেলেছেন বাংলাদেশের হয়ে। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে সামিউর রহমান সামি দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং উদ্বোধন করেন।
ঢাকাই ক্লাব ক্রিকেট মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে দীর্ঘ প্রায় ২০ বছর সুনামের সঙ্গে খেলেছেন সামি।
