কামিন্স- বুমরাহ নয়, বাবরের চোখে শাহিনই সেরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিগত সময়ে র‍্যাঙ্কিংয়ের হিসাব করলে পেসারদের মধ্যে প্যাট কামিন্সকেই এগিয়ে রাখা যাবে। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কাছে এক নম্বর বোলার কামিন্স কিংবা বুমরাহ নয়।

আইসিসি বোলারদের র‍্যাঙ্কিংয়ে (টেস্টে) অনেকদিন ধরেই রাজত্ব করে আসছেন প্যাট কামিন্স। তার মধ্যে সম্প্রতি সময়ে টেস্ট র‍্যাঙ্কিং চারে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে সাত ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দশে রয়েছেন। বাবরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বর্তমানে তাঁর চোখে কে সেরা বোলার? বাবর বেছে নিয়েছেন শাহিনকেই।

তিনি বলেন,”শাহিন আমার কাছে এক নম্বর বোলার। একসময় সে র‍্যাঙ্কিংয়েও প্রথম স্থানে থাকবে। সে যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে ক্যারিয়ারে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »