২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বপ্রথম ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিল বাংলাদেশ দল। এরপর কেটে গেছে প্রায় দুই দশক তবুও বাংলাদেশকে আর টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি অজিরা। তবে আইসিসির ভবিষ্যত সূচি প্রোগ্রাম অনুযায়ী ২০২৩-২৭ চক্রে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে পারে টাইগাররা।

আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় একটি খসড়াও দাঁড় করানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী অক্টোবরে।

জালাল ইউনুস বলেন,”অস্ট্রেলিয়ায় ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। তবে এখনও নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাঁদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু-কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »