চূড়ান্ত হলো ডিপিএল সুপার লিগের ‘৬’ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রাউন্ড লিগ শেষে চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের সুপার লিগের ছয় দল। চমকের বিষয় তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগে উঠতে পারেনি।

লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকা ছয়টি দলের। দলগুলো যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জেরও সমান ১৪ পয়েন্ট। চতুর্থ স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১২।

এদিকে প্রথমবার অংশ নিয়েই সুপার লিগে রূপগঞ্জ টাইগার্স। কেননা রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পাঁচটি করে জয়। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার লিগে জায়গা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »