দলের হয়ে ‘দায়িত্বশীল’ ব্যাটিং উপভোগ করছেন হার্দিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের ক্যারিয়ারের শুরু থেকে মারকাটারি ব্যাটিংয়ের জন্য সুনাম রয়েছে হার্দিক পান্ডিয়ার। কিন্তু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। গুজরাট টাইটান্সের হয়ে চার নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাকে।

গেল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হার্দিক। দলটির হয়ে ৫ বা ৬ নম্বরে ব্যাটিংয়ে নামতেন তিনি। শেষদিকে খেলতেন দারুণ সব ঝড়ো ইনিংস। কিন্তু গুজরাটের হয়ে হার্দিক নামছেন চার নম্বরে।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫২ বলে অপরাজিত ৮৭ রান করে হার্দিক। এমন ইনিংসে তার দল জয় লাভ করে তাতে দারুণ খুশি এই অলরাউন্ডার।

হার্দিক বলেন,”আমি এতো লম্বা সময় ধরে ব্যাটিং করে অভ্যস্ত নই। আমি আরও ঝুঁকিপূর্ণ অবস্থাগুলোতে ব্যাটিং করতে পারি। শেষ ম্যাচে আমি তা পারিনি। তবে আজ পেরেছি। যেসব অবস্থায় ১২ বলে ৩০ রান করা লাগে ওই ওরকম অবস্থায় খেলে অভ্যস্ত। তবে এখন ৪ নম্বরে নেমে আমি খেলার নিয়ন্ত্রণ করতে পারি।অধিনায়কত্ব উপভোগ করছি। এটা আমাকে আরও দায়িত্ব নিতে শেখাচ্ছে। দলের পতাকা উঁচুতে তুলে ধরার সুযোগ দিয়েছে। সবাই বেশ দায়িত্ব নিয়ে খেলছে। আমি এটাই চাইছিলাম, সবাই যেন খুশি থাকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »