স্যার রিচার্ড হ্যাডলি পুরষ্কার জিতলেন সাউদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত মৌসুমে নিউজিল্যান্ডের ক্রিকেটে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতলেন টিম সৌদি। তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডাস অনুষ্ঠানে এই পেসারের নাম ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরষ্কার জিততে পেরে আনন্দিত সাউদি। যার খেলা দেখে বড় হয়েছেন, সেই স্যার হ্যাডলি মেডেল জেতাটা সাউদির জন্য বিশেষ কিছু, পুরষ্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় সাউদি বলেন,”এমন মর্যাদাপূর্ণ পুরষ্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ড হ্যাডলিকে দেখে বেড়ে ওঠেছি। তার সম্পর্কে সবকিছু জানতাম এবং এই বছর তার পুরষ্কার জেতা অবশ্যই আনন্দের।”

এদিকে এবছর নিউজিল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরষ্কার জিতেছেন কেন উইলিয়ামসন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ডও জিতেছেন কিউই দলপতি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »