জয়কে ভবিষ্যৎ ‘সুপারস্টার’ আখ্যা মুমিনুলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। শতক হাঁকানোর পর অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে ভবিষ্যৎ সুপারস্টার তকমা পেয়েছেন জয়।

তামিম না থাকায় পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে অভিষেক হয় মাহমুদুলের। অভিষেক রাঙাতে পারেননি। উল্টো ব্যাটিং টেকনিক যে এখনও নড়বড়ে তার প্রমাণ দিয়েছেন। তবে ভুল প্রমাণ করেছেন গত দুই সফরে।

নিউজিল্যান্ডের মাটিতে অর্ধশতক ও দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক– সবমিলিয়ে ভবিষ্যতে যে ওপেনিংয়ে ভরসার নাম হয়ে উঠতে পারেন তার প্রমাণ দিয়েছেন। অবশ্য মুমিনুল বলছেন সময় গড়ালে চ্যালেঞ্জও বাড়বে মাহমুদুলের।

তিনি বলেন,”জয়ের কথা তো আমি নিউজিল্যান্ড সিরিজেই বলেছিলাম। ও বাংলাদেশের নেক্সট সুপারস্টার হবে। ও এই জিনিসটা প্রমাণ করেছে। ওর জন্য সামনে আরও চ্যালেঞ্জ থাকবে । কারণ ভালো খেললে চ্যালেঞ্জ আরও বাড়ে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »