নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পর থেকেই এটা নিয়ে বিতর্ক চলে আসছে। ওই ম্যাচে ৯১ রান করেছিলেন ধোনি, হয়েছিলেন ম্যাচ সেরাও। এবং ধোনির বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ওই ম্যাচে ম্যাচ সেরা হওয়া নিয়েও আছে বিতর্ক।
অনেক সমর্থকের মতেই ওই ম্যাচে গাম্ভীর তো বটেই ধোনির নেতৃত্বে জেতা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গাম্ভীরের অবদানই বেশি। আবার অনেকেই মনে ধোনি অধিনায়কত্ব দিয়ে একক কৃতিত্ব দিয়ে জিতিয়েছেন বিশ্বকাপ।
এবার এক অনুষ্ঠানে এসে রিতীমত নিজের জমা ক্ষোভ প্রকাশ করেন ২০০৭ এর টি-টোয়েন্টি এবং ২০১১ এর ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হারভাজন সিং।
ওই অনুষ্ঠানে ভাজ্জি বলেন, ‘বিশ্বকাপ জয়ের সব কৃতিত্ব যদি ধোনির হয়, তাহলে বাকিরা কী করছিল, লাচ্ছি খেতে গিয়েছিল?’
ওই অনুষ্ঠানে তাকে এই নিয়ে প্রশ্ন করলে যেন ভাজ্জি আরো বলেন, , ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে সবাই বলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে। কিন্তু ভারতের বেলায় বলা হয় ধোনি বিশ্বকাপ জিতেছিল। এটা কেন? বাকিরা বসে বসে কী করছিল! তারা নিশ্চয়ই লাচ্ছি খেতে যায়নি।’
