এক ওভারে ৬ উইকেট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এক ওভারে ছয় ছক্কার রেকর্ড রয়েছে ক্রিকেট ইতিহাসে, কিন্তু এক ওভারে ছয় উইকেট এর কোন ঘটনা ছিল না এর আগে। এবার নেপালের ক্লাব ক্রিকেটে ঘটল কাঙ্ক্ষিত সেই ঘটনা।

আজ সোমবার নেপালের ক্লাব ক্রিকেটের একটি টি-টোয়েন্টি ম্যাচে ঘটে এ ঘটনা। যেখানে বোলার এক ওভারে পাঁচ বলে পাঁচ উইকেট নেয়, এবং অন্য একটি ছিল রান আউট। ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দেওয়া এ ঘটনা নিয়ে আইসিসি ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে।

এক ওভারে ৬ উইকেট নেয়ার এই ঘটনা ঘটেছে নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ।দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে অবিশ্বাস্য এই রেকর্ড গড়লেন মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং। প্রথমে ব্যাট করতে নামা দিল্লির ক্লাবটির ২০তম ওভারে এই কীর্তি গড়েন বিরানদিপ।বিরানদিপ সিং যখন ২০তম ওভার বল করতে আসেন, তখন দিল্লির রান ছিল ৩ উইকেটে ১৩০। আর যখন ওভার শেষ করেন দিল্লি স্কোরবোর্ডে তখন ছিল ৯ উইকেটে ১৩২ রান।

ম্যাচের প্রথম বলটি ওয়াইড করেন বিরানদিপ সিং। এরপরে তার বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এম পাঠাক। পরের বলে ব্যাটার দু’রান নিতে গিয়ে রান আউট হন। তৃতীয় বল ব্যাটরের লেগ স্ট্যাম্প উড়িয়ে দন বিরানদিপ। তিন বলে তখন তিন উইকেট পড়ে গেছে।

চতুর্থ বলে প্রতিপক্ষ ব্যাটরকে বোল্ড করলেন তিনি। পঞ্চম বলে জে সিঙ্ঘালকে নিজের হাতেই রিটার্ন ক্যাচ দেয়ান। এর ফলে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন বিরানদিপ। পাকিস্তানের শহিদ আফ্রিদির মতো তাকে সেলিব্রেশন করতেও দেখা যায়।ইনিংসের শেষ বলে ৯ম ব্যাটারকে আউট করে নিজের ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বীরানদিপ। এরই সঙ্গে বাইশ গজে ইতিহাস তৈরি করে ফেলেন। ৬ বলে তুলে নেন ৬টি উইকেট। ৫টি থাকলো তার নিজের দখলে। একটি হলো রানআউট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »