অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ হচ্ছেন ম্যাকডোনাল্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজে অজিদের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বপালন করেছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এবার তাকেই স্থায়ী কোচের দায়িত্ব দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সর্বশেষ অ্যাশেজ সিরিজের পর জাস্টিন ল্যাঙ্গার নিজের দায়িত্ব ছেড়ে দেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় ম্যাকডোনাল্ডকে। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বুধবারই স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে তাকে।

কোচ হিসেবে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের সমর্থন পাচ্ছে ম্যাকডোনাল্ড। কামিন্স পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব কোচকেও দিয়েছেন।

সদ্য সমাপ্ত এই সিরিজ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন,”শুধু খেলোয়াড়রা নয় সিরিজ জিততে খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে ৩০-৪০ জন অসাধারণ কাজ করেছেন।”

ম্যাকডোনাল্ডের প্রশংসা করে কামিন্স বলেছেন,”তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার দায়িত্ব তো আমার নয়। তবে উনি কোচ হিসেবে অসাধারণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »