টেস্টে ‘নিরপেক্ষ আম্পায়ার’ ফিরিয়ে আনল আইসিসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আম্পায়ারিং নিয়ে যখন দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজ তুমূল সমালোচনায়, তখন নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের নিয়মে আবারও ফিরে এল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ রবিবার (১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজে আম্পায়ারদের অনেক সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের বিপক্ষে। করোনার কারণে টেস্টে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে টেস্ট ম্যাচ পরিচালনার নিয়ম করেছিল আইসিসি, যাতে আম্পায়ারদের ঝুঁকি, দৌড়ঝাঁপ আর ভোগান্তি কমে আসে। যদিও করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের নিয়মে ফিরে গেছে আইসিসি।

আইসিসির বোর্ড সভা শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, ২০২২-২৩ মৌসুমে প্রতি টেস্টে একজন আম্পায়ার হবেন স্বাগতিক দলের, এছাড়া ম্যাচ আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার নিযুক্ত হবেন নিরপেক্ষ দেশ থেকে। একজন অন ফিল্ড আম্পায়ারের মত চতুর্থ আম্পায়ারও হবেন স্বাগতিক দলের।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »