শ্রীলঙ্কার নতুন প্রধান কোচের দায়িত্বে সিলভারউড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্রিস সিলভারউড। ইংল্যান্ডের সাবেক এই পেসারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন এই ইংলিশ কোচ। আগামী মে মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে লঙ্কানদের।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর সিলভারউডের দায়িত্ব ছাড়া ছিল সময়ের ব্যাপার মাত্র।

তিনি ২০১৯ সালে ট্রেভর বেলিসের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন মিকি আর্থার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »