নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্য হান্ড্রেডের এবারের আসরের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবালসহ বাংলাদেশের সর্বমোট ১০ ক্রিকেটার। তবে তাদের মধ্যে থেকে কাউকেই দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
এবারের আসরে সবমিলিয়ে ২৮৫ জন বিদেশি ক্রিকেটার এবং ২৫০ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৯৯ লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব। সেই ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে ছিলেন কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল এবং ঝাই রিচার্ডসন। তাদের মাঝে ডি কক এবং রাসেল দল পেয়েছেন।
বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার ছাড়াও দ্য হান্ড্রেডের ড্রাফটে ছিলেন নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং সৌম্য সরকার।
