নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি ঘটলো বাংলাদেশের। সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে টাইগাররা। বাংলাদেশের এই উন্নতির সুযোগ করে দিয়েছে পাকিস্তানের আজকের পরাজয়।
মঙ্গলবার (২৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া। ৮৮ রানের পরাজয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট কমে গিয়েছে।
সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬। যে কারণে ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।
