নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৫ রান করেও হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বিশাল রানের জবাবে দারুণ ব্যাটিং করে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে পাঞ্জাব। তাদের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন বেঙ্গালুরুর নতুন অধিনায়ক ডু প্লেসি।
আগারওয়াল ২৪ বলে ৩২ রান করে ফেরেন। আর ধাওয়ানের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান। শেষ দিকে ৮ বলে ২৫ রান করে পাঞ্জাবের জয় নিশ্চিত করেছেন ওডেন স্মিথ। যদিও ১০ রানের মাথায় তিনি জীবন পেয়েছিলেন। ক্যাচ মিসটাই তাই ম্যাচ হারের কারণ মনে করেন ডু প্লেসি। তবুও দিন শেষে প্রতিপক্ষ অধিনায়ক ফাফ ডু প্লেসির প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তাকে নিয়ে ডু প্লেসি বলেছেন,”১০ রানের মাথায় সম্ভবত আমরা স্মিথের ক্যাচ ফেলে দিই। ক্যাচ ধরতে হবে। ক্যাচ নিলে ম্যাচ জেতা যায়। শিশির ছিল। বোলারদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল। তবে আমার মনে হয় বল হাতে ওরা ভালোই খেলেছে।”
মূলত শাহরুখ খান ও স্মিথের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পাত্তাই পায়নি বেঙ্গালুরু। তাই ম্যাচ হারের কারণ হিসেবে এই দুজনের ব্যাটিংকেই দায়ী করেছেন ডু প্লেসি।
তিনি বলেন,”আমরা মাঝের দিকে ভালো বল করছিলাম। কিন্তু আমরা জানি স্মিথ কী করতে পারে। তাই সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। শেষের দিকে শাহরুখ খানও বিধ্বংসী হয়ে ওঠে।”
