নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিংয়ে প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানে আটকে ফেলেছে টাইগাররা।
বল হাতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। তিনি একাই প্রোটিয়াদের ৫ উইকেট তুলে নিয়েছেন। এর মধ্যে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের দেখা পেলেন তাসকিন।
বাকি বোলারদের মধ্যে সাকিব আল হাসান দুটি, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।
