নিজের জার্সি নম্বরের রহস্য খোলাসা করলেন ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জার্সির পিঠে ৭ নম্বর নিয়ে ইতিহাসেই নিজের নাম লিখে ফেলেছেন সাবেক বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে কেন এই নির্দিষ্ট ৭ নম্বর জার্সিই পড়েন এই ক্যাপ্টেন কুল খ্যাত এম এস ধোনি!

তার এই সাত নম্বর পড়ার আসল কারণ এবার খোলাসা করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ইন্ডিয়া সিমেন্টের প্রকাশিত এক ভিডিওতে ধোনি বলেন, “অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। এটাই আসল কারণ।”

এছাড়া শুধু এটাই নয়, বিভিন্ন জনের কাছে আলাদা ব্যখাও দিয়েছেন তিনি। কখনো এটাকে নিরপেক্ষ তো কখনো এটাকে পয়া সংখ্যা হিসেবেও আখ্যা দিয়েছেন ধোনি। “অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। এটাই আসল কারণ” একই ভিডিওতে যোগ করেন এম এস।

আসন্ন আইপিএলে চেন্নাইয়ের হয়ে আরো একবার আইপিএল মাতাবেন ধোনি। গতবারও তার অধিনায়কত্বে কলকাতাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই সুপার কিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »