বোলিং না করার পরামর্শ উডকে, মিস করবেন আইপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। এমনকি আপাতত তাকে বোলিং না করা পরামর্শ দেওয়া হয়েছে। মূলত কনুইয়ের চোটই তাকে ছিটকে দিয়েছে আইপিএল থেকে।
৭ কোটি ৫০ লক্ষ রুপিতে তাকে দলে ভেড়ানো লক্ষনৌ বড়সড় বিপদেই পড়লো উডকে হারিয়ে। তাদের বোলিং বিভাগের বড় অস্ত্র ধরা হচ্ছিল এই ইংলিশ পেসারকে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়,
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে উডের মেডিকেল রিপোর্ট লক্ষ্মৌ এর কাছে পাঠানো হয়েছে। আর আপাতত উডকে বোলিং না করার পরামর্শ দিয়েছে ইসিবি।

এবার আর আইপিএলে থাকছে রবিন লীগ পদ্ধতি। দুই গ্রুপ ভাগ করে হবে এবারের টুর্নামেন্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »