সাকিব-তামিমদের সাথে হোটেলে সময় কাটালেন ভিলিয়ার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকানদের আধিপত্য অনেক দিন ধরেই দেখা যাচ্ছে। হেড কোচ, বোলিং কোচ দুইজনই আফ্রিকান। তবে এই আফ্রিকা সফরে শুধু চমক দিয়ে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সম্প্রতি পাওয়ার হিটিং কোচ হিসেবে এলবি মরকেলকে নিয়োগ দেওয়ার পর আরেক চমক হিসেবে গতকাল রাতে বাংলাদেশের টিম হোটেলে এসেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবিডি ভিলিয়ার্স।

মূলত বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিংগোর আমন্ত্রণেই কাল এবিকে কাছে পেয়েছিলেন সাকিব-তামিমরা। টিম হোটেলে প্রায় ৫০ মিনিট সাকিবদের সাথে ছিলেন এই সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান।

এই ৫০ মিনিট যেমন নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তেমনি টাইগারদের দিয়েছেন নানামুখি পরামর্শ। এছাড়া ওই কন্ডিশনে ভালো করার উপায়, চাপের মুখে মানসিকতা কেমন থাকা উচিত এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সুপারস্টার।

আজ বিকাল ৫টায় প্রথম ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের আফ্রিকা অভিযান। ঠিক তার আগেই এবির সাথে কাটানো সময় থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »