নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। নতুন আসরের ঠিক আগে এসে দুঃসংবাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের বিশেষজ্ঞ ব্যাটার পৃথ্বী শ ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি।
তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে ইয়ো ইয়ো টেস্ট দিয়েছিলেন। এই পরীক্ষায় ১৫ স্কোর করতে পেরেছেন পৃথ্বী। ফিটনেস টেস্টে পাশ না করতে পারায় অবশ্য তার আইপিএলে খেলা আঁটকে যাচ্ছে না। যদিও এর ফলে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে,”এটা শুধু ফিটনেসের মূল্যায়ন। এর জন্য আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তার খেলতে বাধা নেই। এটা ফিটনেস পরিমাপের বিষয় এবং এখানেই সবকিছুর শেষ নয়।”
