সব ফরম্যাটে নিয়মিত খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাপ্তাহখানেক ধরে চলতে থাকা বিসিবি-সাকিব নাটকীয়তার অবসান ঘটেছে অবশেষে। আজ (শনিবার) বিসিবি’তে সাকিব আল হাসান ও বোর্ড সভাপতির বৈঠক শেষে, শান্তিপূর্ণ একটি সমাধান পেয়েছে চলমান এই বিতর্কিত ইস্যু। বৈঠক শেষে জানা যায়, আগামী ৩০ এপ্রিল অব্দী পাওয়া ছুটি প্রত্যাহার করে নিয়ে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

এছাড়াও, এখন থেকে আগামী সব ফরম্যাটে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সাথে আলোচনা শেষে, গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত সাপ্তাহে একটি মুঠোফোন কোম্পানির বিজ্বাপনের শুটিংয়ে অংশ নিতে, দুবাই গিয়েছিলেন সাকিব। দুবাই যাওয়ার পূর্ব মুহূর্তে, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব জানিয়েছিলেন, তিনি মানসিক ও শারীরিক ভাবে ঠিক জায়গায় নেই। মানসিক অবসাদে ভুগতে থাকা সাকিবের জন্য এই মুহুর্তে মনোযোগ দিয়ে ক্রিকেট চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে। যার কারণে, ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যেতে চান। কিছুদিন অবকাশ যাপন করে, মানসিকভাবে চাঙ্গা হয়ে আবারো প্রানবন্ত ভাবে ক্রিকেটে ফিরতে চান। আর তাই একই দিন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকেও বিষয়টি জানিয়েছিলেন তিনি। সাকিবের ইচ্ছেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিসিবিও আগামী ৩০ এপ্রিল অব্দী সাকিবকে ছুটিতে পাঠায়।

এই নিয়ে গত কয়েকদিন ধরে চারদিকে আলোচনা-সমালোচনা নেহাত কম হয়নি। ক্রিকেট সমর্থকদের কেউ কেউ কাড়গড়ায় দাঁড় করিয়েছিলেন সাকিবকে, আবার অনেকেই সমালোচনা করেছে বিসিবির।

আজ নিজেদের মধ্যে আলোচনা শেষে,সাপ্তাহখানেক ধরে এইভাবে চলতে থাকা এই বিতর্কিত ইস্যুর সমাপ্তি রেখা টেনেছে সাকিব-বিসিবি। আলোচনা শেষে, গণমাধ্যমকে সাকিব নিশ্চিত করেছেন তিনি এখন থেকে জাতীয় দলের জন্য সব ফরম্যাটে এবেইলেভেল! এবং কি আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আগামীকাল (রবিবার) দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন তিনি।

দিন দুয়েক আগে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে সব ফরম্যাটে রাখা হয় সাকিবকে। চুক্তি শেষে, বিসিবির সাথে সাকিবের আলোচনায় সাকিব জানিয়েছেন, তিনি এখন থেকে নিয়মিত ৩ ফরম্যাটেই অংশ নিবেন।

এই ব্যাপারে বিসিবি জানায়: সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ‘সাকিব নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই তিনি থাকবেন।

সাকিবকে সব ফরম্যাটে নিয়মিত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানানঃ ‘আমার সাথে ওর (সাকিবের) লম্বা সময় ধরে কথা হয়েছে, এবং সে জানিয়েছে সে সব ফরম্যাট খেলতে ইচ্ছুক। আমাদের টোটাল প্রোগ্রাম দেখে  সে বলেছে, আমি সব ফরম্যাটে খেলতে চাই। এছাড়া আমিও চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক। ও (সাকিব) সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা একসেপ্ট করেছে।

সাকিবকে ৩ ফরম্যাটে নিয়মিত পাওয়া যাবে, এমনটা নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এক বিবৃতিতে জানানঃ ‘সাকিব তাকে পুরো সফরের জন্য বিবেচনা করার অনুরোধ করেছে। সে আমাদের জানিয়েছে যে তার আর বিরতির প্রয়োজন নেই, দলের সাথে থাকতে চায়।সে এখন থেকে নিয়মিত বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে খেলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »