জয় বাংলা ৬৮ ক্রিকেট ফেস্টিভ্যালের চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা বোর্ড এর ২০০৬ এর এসএসসি ব্যাচ এবং ২০০৮ এর এইচএসসি ব্যাচের স্টুডেন্টদের গড়ে তোলা সংগঠন ঢাকা মেট্রো ৬৮ এর আয়োজনে আজ শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হয় জয় বাংলা ক্রিকেট ফেস্টিভ্যাল ২০২২। ১০ দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ক্লাব।

ঢাকা মেট্রো ৬৮ এর আয়োজনে শ্যামলী পার্ক মাঠে অনুষ্ঠিত হয় জয় বাংলা ৬৮ ক্রিকেট ফেস্টিভ্যাল ২০০২। ১০ দলের অংশগ্রহণে শুরু হয় টুর্নামেন্টটি। গ্রুপ পর্ব ও সেমিনফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব এবং ফ্রেন্ডস এলিভেন।

ফাইনালে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডস এলিভেনের অধিনায়ক। ইনিংসের শুরুর বলেই দুর্দান্ত এক ছয় মেরে ভালো শুরুর জানান দেন ওপেনার জন। তবে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে বিপাকে পরে দলটি । ওপেনার জন ২০ রানের ইনিংস খেললেও অন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে ভালো সাপোর্ট পাননি জন। এরপর অধিনায়ক তরুণের ব্যাটে ভর করে নির্ধারিত ৮ ওভারে ৬২ রানের সংগ্রহ দাড় করায় ফ্রেন্ডস এলিভেন। ফ্রেন্ডস ক্লাব এর পক্ষে ইয়ামিন ও মামুন নেন ৩ টি করে উইকেট।

৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার আশিকের অপরাজিত ৩৩, এবং হাবিবের ১৩ রানে ভর করে ৫.৩ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ইলিভেনের পক্ষে একটি করে উইকেট নেন সবুজ, রাকিব এবং আমির।

টুর্নামেন্টটির পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম ইসলাম, এবং আরাফাত সানি । এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক নারী ক্রিকেটার ও কোচ আরিফুল ইসলাম বীথি, এছাড়াও উপস্থিত ছিলেন নিউজ ক্রিকেট ২৪ এর কর্নধার, দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিন।

সফল এই আয়োজন শেষে টুর্নামেন্ট এর আয়োজক কমিটির অন্যতম সদস্য “ইসমাত দোলা” নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে বলেনঃ এমন আয়োজন আমরা আগামীতেও ধারাবাহিক ভাবে করতে চাই। পুরনো সব বন্ধুদের এইভাবে একসাথে পাওয়ার জন্য এমন আয়োজন সত্যিই দারুন ব্যাপার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »