ক্রিকেট ভক্তদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার দিচ্ছেন শাহীন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটের সাথে দেশসেরা আইকনিক ফ্যান মোহাম্মদ শাহীনের যেন এক নাড়িরটান। টাইগার ক্রিকেট ও লাল সবুজের পতাকাকে মনের গভীরে লালন করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা দেশের বাইরে, যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তিনি থাকবেন’ই, এতে কোন সন্দেহ নেই। মাথায় পরচুলা আর বাহারি রংয়ের টুপি পড়ে থাকেন বলে, গ্যালারীতে তাকে আলাদা করেই সবার চোখে পড়ে। সারাবিশ্ব দাপিয়ে বেড়ান শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অকুণ্ঠ ভালবাসা ও দুর্বলতা থেকে ।

আইসিসির সীকৃত টাইগার ক্রিকেটের এই এলিট ফ্যান,খুব ভাল করেই জানেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি ক্রিকেট পাগলদের আবেগ ভালবাসাটা ঠিক কতটা গভীর। লাল-সবুজের জার্সির প্রতি শাহীনের আলাদা একটা বাড়তি দুর্বলতা রয়েছে। মোটামুটি টাইগারদের সবকটি আইসিসি ইভেন্ট ও সিরিজের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি, রেখেছেন নিজের সংগ্রহে। লাল-সবুজের জার্সির প্রতি ক্রিকেট প্রেমীদের আবেগের কথাও শাহীনের অজানা নয়। তাই অভিনব উদ্যেগে আবারও ক্রিকেট ফ্যানদের হাতে গুটি কয়েক জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক একাউন্ট হতে একটি পোস্টের মাধ্যমে এক অভিনব চিন্তার কথা জানান তিনি। শাহীন জানান, নিজের ফেসবুকের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৫ জন ক্রিকেট ফ্যানকে  বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার দিবেন তিনি।

জার্সি পেতে আগ্রহী বিপুল সংখ্যক ক্রিকেট ফ্যানরা কমেন্ট বক্সে নিজেদের ইচ্ছের কথা ইতিমধ্যে জানান দিয়েছেন।শাহীনের ফেসবুক পোস্টের দিকে চোখ বুলিয়ে দেখা গেল, ইতিমধ্যে আঁট শতাধিক ব্যক্তি জার্সি পেতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ২০ মার্চ লটারির মাধ্যমে বিজয়ীদের চিহ্নিত করে সবার হাতে জার্সি পৌঁছে দিবেন বলে নিউজক্রিকেটকে নিশ্চিত করেছেন তিনি।

ব্যতিক্রমধর্মী এই উদ্যেগের ব্যাপারে জানতে চাইলে নিউজ ক্রিকেটের সঙ্গে নিজের ক্রিকেটীয় আবেগ ও এমন অভিনব পরিকল্পনার ব্যাপারে খোলামেলা কথা বলেন শাহীন। এই

ব্যাপারে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে শাহীন জানান: আমি সব সময় চাই আরো বেশী জনপ্রিয় হোক ক্রিকেট সবার মাঝে।আমি ক্রিকেটের জন্য যখনই খুবই ছোট আকারে কিছু করতে পারি আমার মনে হয় তখন আমি একটা ম্যাসেজ দিতে পারছি আমি ক্রিকেটের প্রেমে হাবুডুবু খাচ্ছি । কারন দিন শেষে আমার এবং আমাদের জাতি পাচ্ছে বিনোদন। কারন আমাদের বিনোদনের বড়ই অভাব । আর এই ক্রিকেটই একমাএ অস্ত্র যা দিয়ে কিনা চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারি পৃথিবীর যে কোন বড় ক্রিকেট জাতীকে হুঙ্কার  দিতে পারি, আর বলতে পারি we are TIGERS

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »