আফ্রিকা সিরিজে থাকছেন না সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত ক্রিকেটের সব ফরমেট থেকে বিশ্রামে সাকিব আল হাসান। শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট ফিট না থাকায় বিশ্রাম চেয়েছিলেন সাকিব।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যে কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

জালাল ইউনুস বলেছেন,”সে যেহেতু বলছে মানসিক ও শারীরিক ভাবে ঠিক না তাই তাকে বিশ্রাম দেয়া উচিত। তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নেয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি। আমরা তাকে জানিয়েছি এই ৩০ তারিখ পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে। সবধরনের ক্রিকেট থেকে সে বিশ্রামে থাকবে। সে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তার আরও সার্ভিসের দরকার আছে আমাদের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সে তাই বিশ্রামের কথা বারবার বলেছে। সে কথা চিন্তা করেই আমরা তাকে ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিয়েছি।”

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »