আফ্রিকায় ভালো করতে তামিমের অনুপ্রেরণা নিউজিল্যান্ডের টেস্ট জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষে কথা বলে না। তবে এবার তা পরিবর্তন করতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অতীত পরিবর্তনে তামিম অনুপ্রেরণা পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় থেকে।

২০১৭ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। সেবার প্রোটিয়া দলে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, হাশিম আমলা ও স্টেইনের মতো তারকা ক্রিকেটার থাকলেও এবার তাঁরা নেই। যদিও অধিনায়ক হিসেবে এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম। যেখানে টাইগারদের অতীত রেকর্ড খুবই বাজে, এবার তা পরিবর্তনের লক্ষ্য নিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন,”দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একটা স্টেজে আছি যেখানে জেতা ছাড়া উচিত হবে না। অবশ্যই আমরা জেতার জন্যই যাব। এটাও সত্যি আমাদের রেকর্ডও সেখানে ভালো না। বাট রেকর্ড জিনিসটাই এমন যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে। একটা গ্রেট এক্সামপল হলো- নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা কোনোদিনই তেমন ভালো করতে পারিনি। তবে আমরা এটা পরিবর্তন করতে পেরেছি। এটাই আশা করব যে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকায় আছে, তা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা খুবই চ্যালেঞ্জিং। এমন না যে আমি কোনো সময় এটা বলে যাব আমরা ভালো ক্রিকেট খেলতে চাই যেটা আমরা ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। তা করার যা যা করার প্রয়োজন আমি তা করব। তারপরও যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »