আইপিএল নয় জাতীয় দলকেই প্রাধান্য আফ্রিকান ক্রিকেটারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রত্যেকটা আইপিএলের সময়েই কোন দেশের সিরিজ পড়লে সে দেশের ক্রিকেটারদের সাথে বোর্ডের একটা টানপড়েন সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবার দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়ে আইপিএলের কিছু অংশ থাকায় সেরকম অবস্থা তৈরী হয়েছিল।

তবে তেমন কিছু হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তারা প্রত্যেকেই আইপিএল নয় জাতীয় দলকেই বেশি প্রাধান্য দিয়েছেন।

কিছুদিন প্রোটিয়া টেস্ট অধিনায়ক আইপিএলের চেয়ে জাতীয় দলকেই বেশি প্রাধান্য দিতেই আহবান জানিয়েছিলেন। অবশেষে অধিনায়কের কথাই শুনলেন ক্রিকেটাররা। এছাড়া বোর্ডও ক্রিকেটারদেরই উপরই ছেড়ে দিয়েছিল পুরো ব্যাপারটা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস এবং মার্কো জানসেন তাই আইপিএল ছেড়ে জাতীয় দলকেই বেছে নিয়েছেন।

আর তাই বাংলাদেশ সফরের জন্য পুর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। আইপিএলে সুযোগ পাওয়া ১১ জনের ৮জনই রয়েছেন বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মাহারাজ (সহ-অধিনায়ক), কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, জুবায়ের হামজা, জানেমান মালান, ওয়াইন পার্নেল, আন্দিল পেহলুকাইয়ো, তাবরিজ শামসি এবং কাইল ভেরাইনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »