তোপের মুখে গাভাস্কারের ভুল স্বীকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অজি স্পিনার শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার ক্ষমা চাইলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

গত শনিবার এক সাক্ষাৎকারে তিনি ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতে রাজি নন বলে জানান তিনি। তার চেয়ে ভালো স্পিনার ভারতে রয়েছে এবং লংকান স্পিনারকে মুরালিকে ওয়ার্নের চেয়ে অনেক এগিয়ে রাখেন তিনি।

তবে এই মন্তব্যের পরেই প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার। নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে এক ভিডিও পোস্ট করেন এই ভারতীয় কিংবদন্তি।

সেই ভিডিওতে তিনি বলেন, ‘ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, সেদিন টিভি উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আমার নিজের মতামত দিয়েছি। সত্যি বলতে অমন প্রশ্ন করা তার উচিত হয়নি। প্রশ্নের উত্তর দিয়ে আমিও অন্যায় করেছি। তুলনা বা সমালোচনা করার মতো উপযুক্ত সময় তা কখনওই ছিল না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »