নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ইতিপূর্বে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজের এবারের দল তাদের আইপিএল মিশন শুরু করবেন আগামী ২৭ মার্চ।
২৬ মার্চ শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে দিল্লী ক্যাপিটালস। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা।
১০ এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ১৬ এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০ ও ২২ এপ্রিল দিল্লীর মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া ১ মে লক্ষৌ, ৫ মে দিল্লী, ৮ মে চেন্নাই ও ১১ মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লী। ১৬ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি।
