অধিকাংশ ম্যাচেই চাহারকে পাবে না চেন্নাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চেন্নাই সুপার কিংসের বোলিং এট্যাকের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ভারতীয় পেসার দিপক চাহার। তাকে এবার রিটেইন না করলেও নিলাম থেকে ১৪ কোটি রুপি দিয়ে আবার দলে ভেড়ানোই প্রমান করে তার উপর কতটা ভরসা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তবে আইপিএল শুরুর আগেই দিপককে নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে চেন্নাইয়ের কপালে। বড়সড় দুঃসংবাদ পেয়েছে তারা দিপককে নিয়ে। পেশির ইঞ্জুরীতে আইপিএলের প্রথম দিকে তো বটেই অধিকাংশ ম্যাচেই তাকেই পাবে না তারা।

ভারতের হয়ে খেলার সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উরুর পেশীতে যে চোট পেয়েছিলেন সেটা থেকে পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে এই ডানহাতি পেসারের। আর সে কারণেই তাকে আসন্ন আইপিএলের অধিকাংশ ম্যাচে দেখা যাবে না এবার। এদিকে জনপ্রিয় ক্রিকেট বিষয়ল ওয়েবসাইট ক্রিকনফোর মতে দিপক চাহারকে আইপিএলের শেষাংশেও পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বর্তমানে ব্যাংগালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে চলছে দিপকের পূনবার্সন প্রক্রিয়াম আর সেখান থেকে আসা চূড়ান্ত ফলের জন্যই অপেক্ষা করছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »