নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
উক্ত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে, সফরকারীদের ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের, স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই ওপেনার নাঈম শেখের (২) উইকেট হারায় টাইগাররা। অভিষিক্ত মুনিম শাহরিয়ারও ব্যাট হাতে বিপিএলের সেই ছন্দ খুঁজে পাননি। জাতীয় দলের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচে ৩ চারে ১৮ বলে ১৭ করে, রশিদ খানের গুগলীতে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার। মুনিম যখন ফিরে যান, দলের স্কোরবোর্ডে রান তখন ২৫।
এরপর অভিজ্ঞ সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান লিটন দাস। লিটন ব্যাট হাতে লড়াই করলেও, প্রত্যাশা পূরন করতে ব্যর্থ সাকিব। ৬ বলে ৫ রান করে সাকিব বিদায় নিলে, ৪৭ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে আবারো বিপাকে পড়ে যায় টাইগার শিবির।
৫ম উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান লিটন। ৫ম উইকেট জুটিতে এই দু’জন মিলে দলের রানের খাতায় যোগ করেন আরো ৩৩ রান।
ইনিংসের ১০.৫ ওভারে রিয়াদ (১০) বিদায় নিলে, টাইগার স্কোয়াডের স্কোরবোর্ডে রান তখন ৮০।
এরপর ৬ষ্ঠ উইকেট জুটিতে তরুণ আফিফকে সঙ্গে নিয়ে ৪৬ রানের কার্যকরী জুটি। এর মধ্যে লিটন তুলে নেন নিজের ৫ম অর্ধশতক।
ইনিংসের ১৬ ও ১৭ তম ওভারে লিটন-আফিফ দু’জনেই বিদায় নিলে আবারো ছন্দপতন ঘটে টাইগার শিবিরে।
শেষ অব্দি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের পূঁজি দাঁড় করায় বাংলাদেশ।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে লিটনের ব্যাট থেকে। এছাড়া আফিফ ২৫ ও মুনিম শাহরিয়ারের ব্যাট চড়ে আসে ১৭ রান।
আফগানদের হয়ে বল হাতে রশিদ খান ও ফজলহক ফারুকীর শিকার দুটো করে উইকেট।
জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যট করতে নামবে সফরকারীরা।
