নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করার আশা প্রকাশ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ডেথ ওভারে দারুণ সব ফিনিশ দিয়ে জাতীয় দলের ফিনিশার এর অনেক দিন ধরেই সফলতার সাথেই পালন করেছেন এই সিনিয়র ব্যাটসম্যান। তবে বয়সের সাথে সাথে ব্যাটেও যেন মরিচা পড়েছে আগের মত ব্যাট হাতে ডেথ ওভারে ঝড় তুলতে পারছেন না।
তবে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন অধিনায়ক। ‘আমি ইনশাআল্লাহ কালকে প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করব’ বলছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।
ব্যাট হাতে দুঃসময়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজের ছন্দে নেই রিয়াদ। প্রায় প্রতি ম্যাচেই হাত থেকে পড়ছে ক্যাচ। ফিল্ডিং নিয়েও কথা বলেছেন তিনি। রিয়াদ বলেন ‘আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার ফিল্ডিং এফোর্টটা যেন ভালো থাকে। অবশ্যই আমি হয়তো ওইরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করবো ফিল্ডিংয়ের মাধ্যমে দলে ইনপুট দিতে।’
পুরো ওয়ানডে সিরিজে বিবর্ণ মাহমুদউল্লাহ এবার টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়ক। তাই অধিনায়ক হিসেবে দলেরও বাড়তি চাওয়া থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে।
