নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কিছুদিন হলো বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের পদ ফাঁকা। অন্তবর্তীকালীন কোচ হিসেবে আফগান সিরিজে কাজ করছেন চাম্পাকা রমানায়েকে। এবার নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি, তাসকিন শরিফুলদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যামিয়েন রাইটস।
চলতি বছর নিউজিল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন অটিস গিবসন। গিবসন চলে যাওয়ার পর থেকে পেস বোলিং কোচের জায়গাটা ফাঁকা বাংলাদেশ দলের। চলমান আফগান সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন চাম্পকা রমানায়কে। নতুন কোচ হিসেবে অনেকের নাম শোনা গেলেও চমক দিয়েই নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ড্যামিয়েন রাইটসকে।
সাবেক এই অলরাউন্ডার এর আগেও কাজ করেছেন বাংলাদেশে, তবে জাতীয় দলের সাথে নয়, কাজ করেছেন অনূর্ধ্ব ১৯ দলের সাথে। ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়াও নিউজিল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি । ফ্রাঞ্চাইজি লিগেও আছে তার কোচিং অভিজ্ঞতা। আইপিএলে পাঞ্জাবের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি, এছাড়াও মেলবোর্ন স্টার্স, ও হোবার্ট হারিকেন্স এর পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।
