ইএসপিএন ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো৷ প্রকাশিত সেই একাদশে ৪ জন বিদেশি ক্রিকেটারের সাথে জায়গা করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার৷ স্বাভাবিকভাবে সেই দলের অধিনায়কত্বের দায়িত্বে ফরচুন বরিশালের অধিনায়ক ও বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সাকিব আল হাসান৷

এই দলে ইমরুল কায়েস জায়গা না পেলেও একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন কুমিল্লার চারজন ক্রিকেটার৷ এছাড়াও দলে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স,খুলনা টাইগার্সের দুইজন করে ক্রিকেটার৷ সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা থেকে একজন করে ক্রিকেটার আছেন ইএসপিএন ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে।

ইসপিএন ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ:

তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা),উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স),আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স), সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)(অধিনায়ক),মইন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স),ইয়াসির আলি (খুলনা টাইগার্স), এনামুল হক বিজয় (সিলেট সানরাইজার্স)(উইকেটরক্ষক), সুনিল নারিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স),শহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »