সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চট্টগ্রামে বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ দল। তবে এখনো কোভিড পজিটিভ থাকায় দলের সঙ্গে যাননি জেমি সিডন্স।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল।

যদিও দলের সঙ্গে যোগ দেননি বিপিএল ফাইনালে খেলা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজ। দল চট্টগ্রাম পৌঁছালে জানা যায় না আসা সদস্যরা আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে পারেন। এছাড়া আফগান সিরিজের জন্য দলের সঙ্গে রাসেল ডমিঙ্গো যোগ দিয়েছেন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »