রোহিতের নেতৃত্বে শিখবে তরুণ ক্রিকেটাররা: চেতন শর্মা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা বলের পর এবার লাল বলের ক্রিকেটেও ভারতের অধিনায়কত্ব পেলেন রোহিত শর্মা। এখন থেকে সব সংস্করণে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত। তার নেতৃত্বে দলের তরুণ সদস্যরা শেখার সুযোগ পাবে এমনটাই মনে করেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাদা পোশাকে নেতৃত্ব পাওয়ার পর এটাই তার প্রথম সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও (আইপিএল) সবচেয়ে সফল অধিনায়ক রোহিত।

চেতন বলেন,”বেশ কয়েকবার আমরা রোহিতের সঙ্গে আলোচনা করেছি। রোহিতের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যদি দেশকে নেতৃত্ব দেয় তাহলে তার অধীনে ভবিষ্যত অধিনায়ক তৈরি করা আমাদের জন্য সহজ হবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণার পর চেতন বলেছেন, ভারতের বর্তমান দলের সেরা ক্রিকেটার রোহিত। তাই টেস্ট ক্রিকেটের নেতৃত্বেও তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বিসিসিআই প্রধান নির্বাচক বলেন,”রোহিত আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার। সে ক্রিকেটের তিন সংস্করণেই খেলছে। সবেচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা কিভাবে তাকে পরিচালনা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »