কুমিল্লা শিরোপা জিতবে, প্রত্যাশাই করিনিঃ ইমরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্বাসরুদ্ধকর ফাইনালে গতকাল ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ম্যাচের মাঝের দিকে নিয়ন্ত্রণ হারানোয় শিরোপা জেতার প্রত্যাশাই করেননি অধিনায়ক ইমরুল কায়েস।

হারতে থাকা ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেবেন এমনটা প্রত্যাশাই করেননি ইমরুল। দারুণ বোলিংয়ের জন্য নারিন এবং তানভীর ইসলামকে কৃতিত্ব দিয়েছেন কুমিল্লার অধিনায়ক।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে ইমরুল বলেন,”এটি অবিশ্বাস্য ম্যাচ। আমি কখনই প্রত্যাশা করিনি যে জিতবো কিন্তু আল্লাহকে ধন্যবাদ। আমরা খুব ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝের দিকে প্রচুর ভুল করেছিলাম। তবে এরপরে মঈন এবং রনি (আবু হায়দার) দারুণ শেষ করেছে। সৈকত দারুণ শুরু করেছিল, আমাদের বোলাররা মাঝের দিকে ভালো বোলিং করেছে। এমন ফাইনাল ম্যাচে সাহসী এবং ঠাণ্ডা থাকা প্রয়োজন। এটা করতে পারলে আপনি সফল হতে পারবেন। সুনীল (নারিন) এবং ফাফ (ডু প্লেসি) মাঠে আমাকে সহায়তা করেছে। এটা পুরোটাই দলীয় কাজ। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে সুনীল এবং তানভীর ইসলাম। উভয় দলই মাঠে ভুল করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »