নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল ফাইনাল ম্যাচ শুরু হতে বাকি আর কয়েকঘন্টা মাত্র । আজকের ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের এবারের আসরের। আজকের ফাইনাল ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
এবারের বিপিএলে কোন বিদেশী আম্পায়ার না থাকলেও আজকের ফাইনালে থাকবেন একজন বিদেশি আম্পায়ার ।হাই ভোল্টেজ ফাইনালে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলা।এছাড়া গাজী সোহেল তৃতীয় আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
অষ্টম বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। প্রথমবারের মত অংশ নেওয়া ফরচুন বরিশাল প্রথম বিপিএলেই শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে।
একনজরে ফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা:
ম্যাচ রেফারি : রকিবুল হাসান
অন ফিল্ড আম্পায়ার : মাসুদুর রহমান মুকুল
অন ফিল্ড আম্পায়ার : প্রগিথ রাম্বুকওয়েলা
তৃতীয় আম্পায়ার : গাজী সোহেল
চতুর্থ আম্পায়ার : তানভীর আহমেদ
